সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী রাশেদা আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।বুধবার (৫

স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫২ সময় , আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫২ সময়

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী রাশেদা আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

বুধবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক কামিয়াব অফতাহি-উন-নবী আবেদন করেন।

দুদকের পক্ষে আবেদনটি করেন সংস্থাটির সহকারী পরিচালক কামিয়াব অফতাহি-উন-নবী।

আবেদনে বলা হয়েছে, সেলিম মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। সেলিম মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী রাশেদা আক্তার দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯