নির্বাচনের আগে কিছু মানুষ ও দল বাংলাদেশকে আমেরিকা-কানাডা বানানোর স্বপ্ন দেখায়। কিন্তু নির্বাচনের পরে তারা সেই ওয়াদা আর

কিছু দল ভোটের আগে ওয়াদা দিলেও পরে তা রাখে না: জামায়াত আমির

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৪ সময় , আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৪ সময়

নির্বাচনের আগে কিছু মানুষ ও দল বাংলাদেশকে আমেরিকা-কানাডা বানানোর স্বপ্ন দেখায়। কিন্তু নির্বাচনের পরে তারা সেই ওয়াদা আর রাখে না। বিগত ৫৪ বছরে দেশের মানুষ বহু ধোঁকা খেয়েছে। এবার ধোঁকাবাজকে না বলুন। অতীত-বর্তমানের আমলনামা দেখে আগামীতে তাদের আমলনামা কী হবে তা বুঝতে হবে বলেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৭ নভেম্বর) পীরেরবাগ ঝিলপাড়ে ঢাকা-১৫ আসনের এক নির্বাচনী সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কাউকে দাদা কিংবা বড় ভাই মানতে চাই না৷ নিজেরা মাথা উঁচু করে চলবো৷ পররাষ্ট্রনীতিতে কারও লাল চোখকে আমরা পরোয়া করবো না৷ ক্ষমতায় গেলে যুব সমাজকে এমনভাবে গড়ে তুলবো, যাতে তাদের সরকারের মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়। তারাই সরকারকে সহযোগিতা করবে।

জামায়াতের আমির আরও বলেন, আমরা এতোদিন অতী ত নিয়ে কামড়াকামড়ি করেছি। এখন ভবিষ্যত গড়তে সঠিক পরিকল্পনার বাস্তবায়ন করতে চাই। সরকার গঠনের সুযোগ না পেলেও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবো।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯