কথায় কথায় যদি বৃহত্তর দলগুলো রাস্তায় নামে, সেক্ষেত্রে সংঘর্ষ ঘটতে পারে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন

ঐকমত্য হওয়া ইস্যুগুলো বাস্তবায়ন করতে হবে, বাকিগুলো জনগণ ঠিক করবে: আমীর খসরু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৫, দুপুর ২:৪৬ সময় , আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৫, দুপুর ২:৪৬ সময়

কথায় কথায় যদি বৃহত্তর দলগুলো রাস্তায় নামে, সেক্ষেত্রে সংঘর্ষ ঘটতে পারে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সেমিনারে এ আহ্বান জানান তিনি।

আমীর খসরু বলেন, দীর্ঘ আলোচনার পর যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে সেটি সম্মান করতে হবে। আলোচনা হতে হবে বাস্তবায়নের ক্ষেত্রেও। আর যেগুলোতে ঐকমত্য হয়নি তা জনগণ ঠিক করবে।

এসময় অভিযোগ করে তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল জনগণের ভাগ্য নির্ধারণ করতে চায়।

সেমিনারে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। রাজনৈতিক দলগুলো জুলাই সনদ নিয়ে সিদ্ধান্ত নিতে না পারলে সরকারের দায়িত্ব সিদ্ধান্ত নেয়া।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের উপর কোনো স্বাক্ষর হয়নি।সরকার সনদ বাস্তবায়নের উদ্যোগ নেয়ায় বিরোধ তৈরি হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯