ভারতে বসে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি দেয়া পাগলের প্রলাপ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

ভারতে বসে আ. লীগের লকডাউন ঘোষণা পাগলের প্রলাপ: সালাহউদ্দিন আহমদ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৫, সকাল ৯:৯ সময় , আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৫, সকাল ৯:৯ সময়

ভারতে বসে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি দেয়া পাগলের প্রলাপ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্রের পুনর্বাসন চায় না। দলটি শুরু থেকে শেষ পর্যন্ত গণতন্ত্র রক্ষার জন্য কোনো কাজ করেনি। এ সময় নির্বাচন কমিশনকে ৩০ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানান তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, গণভোটের মধ্য দিয়ে সংবিধান পরিবর্তন হয়ে যাবে না। তবে মানুষের চাওয়া রক্ষায় এতে সায় দিয়েছে বিএনপি। এ সময় রাজনৈতিক দলের নেতাদের ঘি দিয়ে তৈলাক্ত বক্তব্য সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯