মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের ব্র্যাক অফিসের অদূরে সড়ক দূর্ঘটনায় সমিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ রোববার

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৫ সময় , আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৫ সময়

মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের ব্র্যাক অফিসের অদূরে সড়ক দূর্ঘটনায় সমিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সমিকুল শহরের মল্লিকপাড়ার মৃত খাদেমুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সমিকুল দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্লাস্টিকের বোতল ও পলিথিন কুড়িয়ে তা বিক্রি করতো। সকালে অসাবধানতা বসত রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বিআরটিসি বাসের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯