চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা। রোববার (৯ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি

চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়ছে, তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৫৯ সময় , আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৫৯ সময়

চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা। রোববার (৯ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় জেলায় সকাল ও রাতে ঠান্ডা অনুভূত হচ্ছে বেশ।

এদিন ভোরবেলা কুয়াশায় ঢাকা ছিল চারদিক। শিশিরে ভেজা দেখা গেছে ফসলের মাঠ ও ঘাস। সকাল ও সন্ধ্যায় ঘর থেকে বের হওয়া মানুষজন গরম কাপড় ব্যবহার শুরু করেছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা দ্রুত কমছে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার।

আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জামিনুর রহমান বলেন, রাতের তাপমাত্রা দ্রুত হ্রাস পাচ্ছে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শীত আরও বাড়তে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯