চট্টগ্রামে বাইকারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) নগরীর

চট্টগ্রামে বাইকারদের বিনামূল্যে হেলমেট বিতরণ করলো বিআরটিএ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৫, সকাল ৯:২১ সময় , আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৫, সকাল ৯:২১ সময়

চট্টগ্রামে বাইকারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) নগরীর কাপ্তাই সড়কের মাথায় এই রোড ক্যাম্পেইন চালানো হয়।

এই ক্যাম্পেইনের প্রতিপাদ্য ছিল 'মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি'। ক্যাম্পেইনের শেষে সময় মোট ২২ জন লাইসেন্সধারী বাইক চালককে বিনামূল্যে হেলমেট বিতরণ করে বিআরটিএ।

এ সময় বিআরটিএর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) কে. এম. মাহাবুব কবির, বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথোয়াইনু চৌধুরীসহ সড়ক ও জনপদ বিভাগ এবং পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯