কজনের পর আরেকজনকে কামড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কুকুর ‘কমান্ডার’। সবশেষ গত সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে হোয়াইট

কামড়েই চলেছে বাইডেনের কুকুর

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:৩০ সময় , আপডেট সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:৩০ সময়
কজনের পর আরেকজনকে কামড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কুকুর ‘কমান্ডার’। সবশেষ গত সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে হোয়াইট হাউসে সিক্রেট সার্ভিসের এক নারী কর্মকর্তাকে কামড় দিয়েছে কুকুরটি। এ নিয়ে গত দুই বছরে ১১ জনকে কামড় দিল কুকুরটি। বুধবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দুটি পোষা কুকুর রয়েছে। এদের মধ্যে জার্মান শেফার্ডস প্রজাতির কমান্ডার বয়সে ছোট। এটির বয়স দুই বছর। ২০২১ সালে এটিকে হোয়াইট হাউসে নিয়ে আসেন বাইডেন। বাইডেনের পরিবারের কাছে একটি পোষা বিড়ালও আছে। সেটির নাম উইলো।

কুকুরের এমন আচরণের জন্য হোয়াইট হাউসে পরিবেশকে দায়ী করেছিলেন বাইডেনের প্রেস সচিব। গত জুনে এক বিবৃতিতে তিনি বলেছিলেন, হোয়াইট হাউসের পরিবেশ অন্যান্য ভবনের চেয়ে সম্পূর্ণ আলাদা। এখানকার পরিবেশটা বেশ চাপের। এ জন্য এখানে পোষা প্রাণীদের খাপ খাওয়াতে কিছুটা সমস্যা হয়। এ জন্য মাঝে মাঝে এমন খেপাটে আচরণ করে।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, গত সোমবার রাত ৮টার দিকে ওই পুলিশ কর্মকর্তাকে কুকুরটি কামড়ে দেয়। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার সিক্রেট সার্ভিসের পরিচালক কিম্বার্লি চিটল তার সঙ্গে আলাপ করেছেন। তিনি সুস্থ আছেন।

গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের একটি রক্ষণশীল গোষ্ঠী বাইডেনের কুকুরের কামড় দেওয়ার প্রবণতার বিষয়টি সামনে নিয়ে আসে। কমান্ডারের কামড় থেকে বাঁচতে কুকুরটির বিষয়ে প্রশিক্ষণ ও বিশেষ কৌশল অবলম্বনের চেষ্টা করার কথা জানিয়েছিলেন হোয়াইট হাউসের কর্মকর্তারা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯