ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাত

ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে আগুন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৫, দুপুর ২:২৯ সময় , আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৫, দুপুর ২:২৯ সময়

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাত দুইটার দিকে বিজয়নগর উপজেলার ব্যাংকের চান্দুরা শাখায় এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাতে নাইটগার্ড ব্যাংকে অগ্নিকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে। অগ্নিকাণ্ডে ব্যাংকের আসবাবপত্রের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে টাকার ভল্টের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এ বিষয়ে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শনে যায়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯