প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেয়া ভাষণের পর স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। আজ বৃহস্পতিবার

সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৫, দুপুর ৪:১৯ সময় , আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৫, দুপুর ৪:১৯ সময়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেয়া ভাষণের পর স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই বৈঠকে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।

এদিকে, প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারনা। ঐকমত্য কমিশনে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়নি।

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা তার ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। বিএনপিও একই দাবি জানিয়ে আসছিল। তবে জামায়াতসহ ৮টি দল নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছিল।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯