যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে, একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যদের

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১৮ সময় , আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১৮ সময়

যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে, একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজশাহী সেনানিবাসে 'বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট'-এর ২০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সেনাপ্রধান এ কথা বলেন। এ সময়, রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথাও উল্লেখ করেন তিনি। 

কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাপ্রধান এ রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। 

এর আগে, জেনারেল ওয়াকার-উজ-জামান বিআইআরসি সম্মেলন কক্ষে পৌঁছালে, তাঁকে অভ্যর্থনা জানান ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯