নেত্রকোণার মোহনগঞ্জে বিরামপুর বাজারে তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। শুক্রবার

নেত্রকোণায় আগুনে পুড়ে ছাই ৫ দোকান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময় , আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময়

নেত্রকোণার মোহনগঞ্জে বিরামপুর বাজারে তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধা ৬টার দিকে উপজেলার ১ নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের বিরামপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এর মধ্যে রয়েছে তেল-গ্যাস সিলিন্ডার, মুদি ও কাপড়ের দোকান। 

পুলিশ, ফায়ার সার্ভিস জানায়, ঘটনার সময় বাজারের ব্যবসায়ী শাহীন মিয়া তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন লাগে। এর মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় ইউপি সদস্য আলীনূর মিয়া বলেন, ডিজেলের ড্রাম থেকে আগুনের সূত্রপাত। এতে ব্যবসায়ীদের প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। 

মোহনগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, ৩ ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯