পাবনার আটঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরধরে ফুপুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে পাবনার

পাবনার আটঘরিয়া ভাতিজার হাতে ফুপু খুন, আসামি গ্রেফতার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ৪:১৬ সময় , আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ৪:১৬ সময়

পাবনার আটঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরধরে ফুপুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে পাবনার আটঘরিয়া উপজেলা সদরের রামচন্দ্রপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মনোয়ারা খাতুন (৭০) একই এলাকার মৃত আয়নদ্দীন প্রামানিকের স্ত্রী। দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ফুপু ও ভাতিজার পরিবারের মধ্যে বিরোধ চলছিল। হত্যার ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেছে। পুলিশ অভিযুক্ত ভাতিজাকে গ্রেফতার করেছে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের চেষ্টা করছিলেন মনোয়ারা খাতুনের ছেলে আব্দুল মমিন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হলে রাতে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠে মনোয়ারা খাতুনের আপন ভাই আক্তার হোসেনের ছেলে আজিম উদ্দিন (২৭)। টাপর্যায়ে আজিম ধারালো অস্ত্র দিয়ে মনোয়ারা খাতুনকে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আটঘরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।  

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান জানান, শনিবার পাবনা জেনারেল হাসপাতালে নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। হত্যার ঘটনায় নিহতের ছেলে আব্দুল মমিন বাদী হয়ে তার মামাতো ভাই আজিম উদ্দীনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে পাবনা শহর এলাকা থেকে অভিযুক্ত আজিম উদ্দিনকে গ্রেফতার করে। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯