ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দালালসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতদের মধ্যে চাঁরজন নারী ও তিনজন পুরুষ রয়েছে। তারা সবাই গোপালগঞ্জ, বরিশালসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
শনিবার ( ১৫ নভেম্বর)বিকাল সাড়ে ৩ টার সময় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবির অধীনস্থ খোসালপুর, কুমিল্লাপাড়ার টহল দল সীমান্তে অভিযান চালিয়ে মানব পাচারকারীসহ ৭ জন বাংলাদেশিকে আটক করা হয়।
অন্যদিকে, মেদিনীপুর, নিমতলা, নতুনপাড়া বিওপির টহল দল সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৩০ বোতল ভারতীয় মদ ১৫ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান বলেন আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।