বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে একটি মহল দেশে অরাজকতা তৈরির

'শেখ হাসিনার রায়কে ঘিরে একটি মহল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে'

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৫, দুপুর ২:১৬ সময় , আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৫, দুপুর ২:১৬ সময়

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে একটি মহল দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

রোববার (১৬ নভেম্বর) মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন স্বৈরাচার শেখ হাসিনার মামলার রায় নিয়ে দেশে আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে। হতাশা, বিভ্রান্তি ও অনিশ্চয়তার মধ্যেও নির্বাচনের নিশ্চয়তা দেখা যাচ্ছে। যদিও কিছু গোষ্ঠী নানা দাবির নামে ভোট বিলম্বিত করতে চায়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক কাঠামোকে একটি জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছে। কিন্তু সেটি কতটুকু জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তা বলার সময় আসেনি। এ সময় সময় বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান তিনি।

এ সময় নির্বাচিত সরকার না আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি আরও খারাপ হবে বলেও মন্তব্য করেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯