দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরওপাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩৮ সময় , আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩৮ সময়

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরওপাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৩৯ জন রোগী।

রবিবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, নতুন ভর্তি রোগীদের মধ্যে—

বরিশাল বিভাগে ১৮১ জন

চট্টগ্রাম বিভাগে ১৪১ জন

ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪৬ জন

ঢাকা উত্তর সিটিতে ১৮২ জন

ঢাকা দক্ষিণ সিটিতে ১১৮ জন

খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৯ জন

ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৬ জন

রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)৪৬ জন

রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন


সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন

গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ১৯৯ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৮১ হাজার ৪৪২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৯৯৭ জন। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৬ জনে।

উল্লেখ্য, ২০২৪ সালে (১ জানুয়ারি–৩১ ডিসেম্বর) দেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।


সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯