আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে শেখ হাসিনা ও তার দুই দোসরের বিরুদ্ধে রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য

শেখ হাসিনা ও তার দুই দোসরের বিরুদ্ধে রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে: মির্জা ফখরুল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:১১ সময় , আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:১১ সময়

আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে শেখ হাসিনা ও তার দুই দোসরের বিরুদ্ধে রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ বিএনপি। সোমবার (১৭ নভেম্বর) দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, আদালতে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে।


তিনি আরও বলেন, এই রায়ের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার এবং ২০২৪ ছাত্র গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহস্রাধিক শহীদের আত্মা শান্তি পাবে। আহত, নিহত ও গুমের শিকার পরিবার-পরিজনদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে।


এ সময় বিএনপি মহাসচিব জানান, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ তার দল। এ ব্যাপারে জনগণকে সর্বদা সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯