বিএনপির মনোনয়নকে ঘিরে সাতক্ষীরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার

সাতক্ষীরা-২ আসনে মনোনয়নকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৫, দুপুর ২:৪৯ সময় , আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৫, দুপুর ২:৪৯ সময়

বিএনপির মনোনয়নকে ঘিরে সাতক্ষীরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। 


আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-২ আসনে বিএনপি নেতা আব্দুল আলীমের মনোনয়ন দাবিতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে, আমতলা মোড়ে সড়ক অবরোধ করেন তারা। এতে বন্ধ হয়ে যায় সড়কের দুপাশের যানচলাচল।


সড়ক অবরোধকারীদের দাবি, আসনটিতে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে মনোনয়ন দেয়া হয়েছে। এই সিদ্ধান্ত আমরা মানি না। চব্বিশের আন্দোলনের আগে রাজপথে থাকা নেতা আব্দুল আলীমকে বিএনপির প্রার্থী দেখতে চাই আমরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন তারা। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন অবরোধকারীরা।


অবরোধকারীরা আরও বলেন, বিএনপি থেকে মনোনয়ন পাওয়া আব্দুর রউফ দল থেকে বহিষ্কৃত। এ আদেশ বহাল থাকা অবস্থায় তিনি কীভাবে মনোনয়ন পেলেন, সেই প্রশ্নও তোলেন বিএনপি নেতাকর্মীরা।


উল্লেখ্য, সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলা) আসনে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছে আব্দুর রউফকে। তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল। অপরদিকে, আব্দুল আলীম জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমানে লাবসা ইউনিয়ন পরিষদের টানা সাতবার নির্বাচিত চেয়ারম্যান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯