ঠাকুরগাঁওয়ের বেউরঝাড়ী সীমান্তে মাদকদ্রব্যসহ ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে জেলার বালিয়াডাঙ্গী

বেউরঝাড়ী সীমান্তে মাদকদ্রব্যসহ ৩ জন আটক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৫, বিকাল ৬:১ সময় , আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৫, বিকাল ৬:১ সময়

ঠাকুরগাঁওয়ের বেউরঝাড়ী সীমান্তে মাদকদ্রব্যসহ ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্ত ফাঁড়ি সংলগ্ন উদয়পুর মাহাতবস্তি নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার বারসা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে রেজাউল (৩২), পারোয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আলী হোসেন (৫০) এবং মোল্লাবস্তি গ্রামের মৃত ছাবের আলীর ছেলে হাকিম (২৪)।


বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোটরসাইকেলযোগে আসা তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য, নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করা হয়।


বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


তিনি জানান, আটকদের বিরুদ্ধে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাদের থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯