ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অবাধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বিভিন্ন প্রবেশদ্বারে পাঁচটি সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স

ঢাবিতে যান নিয়ন্ত্রণে বসলো ‘সিকিউরিটি বক্স’

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৬ জুন ২০২৩, বিকাল ৬:৫২ সময় , আপডেট সময় : ১৬ জুন ২০২৩, বিকাল ৬:৫২ সময়

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অবাধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বিভিন্ন প্রবেশদ্বারে পাঁচটি সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স’ স্থাপন করা হয়েছে। 

শুক্রবার (১৬ জুন) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পলাশী মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব 'সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স'-এর উদ্বোধন করেন।

এসময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা জোরদার ও নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রবেশপথে এই ‘সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স’ স্থাপন করা হয়েছে। তিনি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। 

এসব সিকিউরিটি বক্সে দায়িত্ব পালনকারীরা আন্তঃসমন্বয় করে ক্যাম্পাসের যানবাহন নিয়ন্ত্রণ এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কার্যকরী ভূমিকা পালন করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯