মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা।শনিবার (২২ নভেম্বর) শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে

মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ-অবরোধ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৫, দুপুর ২:৪৩ সময় , আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৫, দুপুর ২:৪৩ সময়

মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা।


শনিবার (২২ নভেম্বর) শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে সমাবেশ ও পরে সড়কে বিক্ষোভ মিছিল করে তারা।


এতে অংশ নেয় ধানের শীষে সংসদীয় আসনটির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন ও সাবেক উপজেলা চেয়ারম্যান মমিন আলী পক্ষের নেতাকর্মীরা।


উপজেলা স্টেডিয়াম থেকে মিছিলটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি পৌঁছে কিছু সময় অবরোধ করে। পরে পুলিশ ও মনোনয়ন প্রত্যাশীরা কর্মীদের নিবৃত্ত করলে সড়ক ছেড়ে যায় বিক্ষোভকারীরা। এতে সাময়িক যান চলাচল ব্যাহত হয়।


বিক্ষোভকারীরা জানান, দীর্ঘ ১৭ বছর আসনটিতে নেতাকর্মীরা মামলা-হামলার শিকার হয়েছে, অনেকে ঠিকমত বাড়িতে থাকতে পারেনি। দীর্ঘদিন পর নির্বাচনে এবার যোগ্য নেতাকে মনোনয়নের দাবি তাদের। তবে, দল থেকে আওয়ামীলীগ ঘেষা শেখ মো. আব্দুল্লাহকে মনোনয়ন দেয়া হয়েছে। ফলে নেতাকর্মীদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে।


এসময় দ্রুত সঠিক বিবেচনার মাধ্যমে যোগ্য নেতৃত্বকে মনোনয়ন দেয়ার দাবি জানান তারা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯