ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিলে দাবিতে ঝিনাইদহে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও

ঝিনাইদহে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে বিক্ষোভ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৩৩ সময় , আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৩৩ সময়

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিলে দাবিতে ঝিনাইদহে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা বিক্ষোভ করেছেন। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন। পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এ কর্মসূচি পালন করে।


সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহ বিদ্যুৎ অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে, সেখানে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেন জেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। 


এ সময়, পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তুহিন, জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াবুল হকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


পরে, তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর পেশ করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯