আগামী দিনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) কেউ কোনো চাপ সৃষ্টি করতে চাইলে, তাদের নাম প্রকাশ করে দেয়া হবে

দুদকে কেউ চাপ সৃষ্টি করলে নাম প্রকাশ করে দেয়া হবে: ড. মোমেন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৫, বিকাল ৫:২০ সময় , আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৫, বিকাল ৫:২০ সময়

আগামী দিনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) কেউ কোনো চাপ সৃষ্টি করতে চাইলে, তাদের নাম প্রকাশ করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।


আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সেগুনবাগিচায় দুদকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


দুদক চেয়ারম্যান বলেন, পাচারকৃত অর্থ উদ্ধারে খুব বেশি সফল বলতে পারবো না। চেষ্টা করছি যাতে করে কোন ধরনের টাকা পাচার না করতে পারে।


মতবিনিময় সভায় দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ ও সচিব মোহাম্মদ খালেদ রহীম এসময় উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯