চুক্তিবদ্ধ হয়ে কনসার্টে না আসায় বিশ্বাস ভঙ্গ ও প্রতারণা অভিযোগে জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেলের শিল্পী লিংকন আর্টস ও ম্যানেজার

আর্টসেলের বিরুদ্ধে মামলা করলেন রাকসুর জিএস

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৫, দুপুর ১২:২ সময় , আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৫, দুপুর ১২:২ সময়

চুক্তিবদ্ধ হয়ে কনসার্টে না আসায় বিশ্বাস ভঙ্গ ও প্রতারণা অভিযোগে জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেলের শিল্পী লিংকন আর্টস ও ম্যানেজার খাদেমুল ওয়াহাব মাহেরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


বুধবার (২৬ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাঈদ আদালতে মামলাটির আবেদন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মো. সালাহউদ্দীন (২৩)।


এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন আদেশ অপেক্ষমাণ রাখেন। এরপর বিকেলে তেজগাঁও থানার ওসিকে মামলার অভিযোগসংক্রান্ত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।


বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন এসব তথ্য নিশ্চিত করেন।


বাদীর অভিযোগে বলা হয়, গত ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ৩৬ জুলাই মুক্তির উৎসব আয়োজন করা হয়। এই আয়োজনে আসার জন্য গত ১৯ জুলাই লিংকন আর্টসেল ও খাদেমুল ওয়াহাব মাহের চুক্তিবদ্ধ হন। চুক্তি অনুযায়ী ৫ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে ৫ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করেন। প্রোগ্রাম শুরুর ৫ ঘণ্টা আগে পূর্বে তারা ফেসবুক পোস্টের মাধ্যমে জানায়, অনুষ্ঠানে অংশ গ্রহণ করবে না। তারা অনুষ্ঠানে অংশগ্রহণ না করায় সাধারণ শিক্ষার্থী ও মামলার বাদীর ১৬ লাখ টাকা ক্ষতি হয়। পরে ২৫ আগস্ট লিগ্যাল নোটিশ পাঠালেও তারা কোনো জবাব দেয়নি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯