রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিকে তাকে দেখতে

শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন: হাসনাত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ২:২ সময় , আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ২:২ সময়

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিকে তাকে দেখতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখেন।


শনিবার (২৯ নভেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


হাসনাত বলেন, খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। দেশ গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে, সেটা যেন তিনি নিজে দেখে যেতে পারেন।


তিনি আরও বলেন, যার কারণে তার আজকে এই পরিণতি হয়েছে, একটা ক্লিনিক্যাল অপারেশন ও মেডিক্যালের অত্যাচারের মধ্য দিয়ে তিনি গিয়েছেন। শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত তাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহ যেন ওই জিনিসটা তাকে দেখায়, যার কারণে আজকে এই পরিণতি হয়েছে।


আওয়ামী লীগের আমলে খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে হাসনাত বলেন, তাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। আমরা আজকে শুনেছি, যদি কোনো ডাক্তার তাকে চিকিৎসা করতে আসতেন, তখন ওই ডাক্তারকেও হয়রানি ও ভয়ভীতি দেখানো হতো।


অন্যদিকে, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, দলমত সব কিছুর ঊর্ধ্বে উঠেই সব সময় যুদ্ধ করেছেন খালেদা জিয়া। রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করবেন। 

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯