দুই উপদেষ্টার নির্বাচন করার ইচ্ছা থাকলে অনেক আগেই তাদের পদ থেকে সরে দাঁড়ানো উচিত ছিল। কারণ তারা পদে

ভোটের ইচ্ছা থাকলে আগেই দুই উপদেষ্টার সরে দাঁড়ানো উচিত ছিল: সাইফুল হক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১৩ সময় , আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১৩ সময়

দুই উপদেষ্টার নির্বাচন করার ইচ্ছা থাকলে অনেক আগেই তাদের পদ থেকে সরে দাঁড়ানো উচিত ছিল। কারণ তারা পদে থাকলে সরকারের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।


শনিবার (২৯ নভেম্বর) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে ছায়া সংসদে তিনি এ কথা বলেন।


সাইফুল হক বলেন, ইসির পক্ষ থেকে নির্বাচনে কালো টাকার খেলা বন্ধ করার কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। ভোটকে কেন্দ্র করে ধর্ম নিয়েও জবরদস্তি চলছে। এ সময় নির্বাচন কারণে যারা ক্ষতিগ্রস্ত হবে তারাই ভোট ভন্ডুলে তৎপর। তারাই অনির্বাচিত সরকারকে দীর্ঘায়িত করতে চায়।


ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দুই-চার জায়গায় জঙ্গি মিছিল কিংবা বাস-ট্রাকে আগুন দিয়ে কোনও অপশক্তি নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯