গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৫৭২ জন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩৭ সময় , আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩৭ সময়

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।


শনিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১৯৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, বরিশাল বিভাগে ৯০ জন ও ময়মনসিংহ বিভাগে ৩২ জন ও সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯৬ জন পুরুষ ও ১৮১ জন নারী। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৯৩ হাজার ৭৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯