টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে চলমান পাঁচ দিনের জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দুদিনে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটলো।
মৃত ব্যক্তির নাম আশরাফ আলী (৬০)। তার বাবার নাম আব্দুল হাকিম। তার বাড়ি জামালপুর সদরের কেন্দুয়ায়।
এর আগে, গতকল জোড় ইজতেমার প্রথম দিনে চাঁন মিয়া (৬০) ও মোহাম্মদ নুর আলম (৮০) নামে দুই মুসল্লি মারা যান।
উল্লেখ্য, তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজনে শুক্রবার বাদ ফজর আমবয়ানের মাধ্যমে গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়। আগামী মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ জোড় ইজতেমা শেষ হবে।