পটুয়াখালীর বাউফলে ঢাকা থেকে বাউফলগামী অন্তরা পরিবহনের একটি বাস থেকে ৫টি অবৈধ শাপলা পাতা মাছ জব্দ করেছে প্রশাসন।

বাউফলে সাড়ে ১২ মণ অবৈধ শাপলা পাতা মাছ জব্দ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৪ সময় , আপডেট সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৪ সময়

পটুয়াখালীর বাউফলে ঢাকা থেকে বাউফলগামী অন্তরা পরিবহনের একটি বাস থেকে ৫টি অবৈধ শাপলা পাতা মাছ জব্দ করেছে প্রশাসন। আটককৃত মাছগুলোর ওজন ৪৯৮ কেজি বা প্রায় সাড়ে ১২ মণ। 


রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাউফল থানার সামনে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করে বন বিভাগ। 


জানা যায়, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী শাপলা পাতা মাছ ধরা, মারা, পরিবহন বা বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও চোরাচালানের মাধ্যমে ঢাকা থেকে বাউফলে এসব মাছ আনা হচ্ছিল বলে প্রশাসনের কাছে গোপন তথ্য পৌঁছায়।


বন বিভাগের বাউফল উপজেলা রেঞ্জার বদিউজ্জমান সোহাগ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি অন্তরা পরিবহনের একটি বাসে অবৈধ শাপলা পাতা মাছ আনা হচ্ছে। পরে অভিযান চালিয়ে তথ্যের সত্যতা পাই এবং মাছগুলো জব্দ করি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯