কুমিল্লার ময়নামতি এলাকা থেকে প্রায় ১ কোটি সাড়ে ৩৮ লাখ টাকা মূল্যের চোরাই পথে আসা ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লায় ১ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৭ সময় , আপডেট সময় : ৩০ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৭ সময়

কুমিল্লার ময়নামতি এলাকা থেকে প্রায় ১ কোটি সাড়ে ৩৮ লাখ টাকা মূল্যের চোরাই পথে আসা ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 


রোববার (৩০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি।  


বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিল।


এ সময় ময়নামতি ক্যান্টনমেন্ট বাজার নামক স্থান থেকে বিজিবি টহল দল, মালিকবিহীন একটি কাভার্ড ভ্যানসহ অবৈধভাবে চোরাই পথে আসা বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি আটক করে।


যার বাজার মূল্য এক কোটি আটত্রিশ লক্ষ একচল্লিশ হাজার টাকা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯