বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি ইউরিস ভান বোমেল এবং রাজনীতি ও কূটনীতি বিষয়ক উপদেষ্টা লুবাইন চৌধুরী মাসুম

নাহিদ ইসলামের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময় , আপডেট সময় : ৩ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি ইউরিস ভান বোমেল এবং রাজনীতি ও কূটনীতি বিষয়ক উপদেষ্টা লুবাইন চৌধুরী মাসুম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।


মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে অতিথিদের স্বাগত জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক সেলের প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়া।


বৈঠকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত নতুন বাংলাদেশ নিয়ে এনসিপির আন্তর্জাতিক, অর্থনৈতিক ও অন্যান্য পরিকল্পনা সম্পর্কে জানতে চান। আলাপ হয় সমসাময়িক রাজনীতি ও আসন্ন নির্বাচনের পরিস্থিতি নিয়ে।


এ সময় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আগামীর সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। বাংলাদেশের গণতান্ত্রিক পট পরিবর্তনে এনসিপির জোরালো ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রদূত ।


বৈঠকে এনসিপি’র প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯