হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ও মাদকবিরোধী কঠোর অবস্থানের কারণে ফ্রান্সে পাচারের উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ ইয়াবা

শাহজালাল বিমানবন্দর থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, যাচ্ছিল ফ্রান্স

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৯ সময় , আপডেট সময় : ৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৯ সময়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ও মাদকবিরোধী কঠোর অবস্থানের কারণে ফ্রান্সে পাচারের উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ তাদের নিয়মিত তল্লাশির অংশ হিসেবে রপ্তানি কার্গো থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।


​বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, বুধবার (৩ ডিসেম্বর) আনুমানিক সকাল ৯টা ৫ মিনিটে হ্যাঙ্গার গেইট-৮-এ রপ্তানি কার্গোর নিরাপত্তা তল্লাশির সময় এই ইয়াবা উদ্ধার করা হয়। কর্তব্যরত এভসেক সদস্যরা ডাক বিভাগের মাধ্যমে রপ্তানির জন্য বুকিং করা একটি মালামালের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা কমলা রঙের ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট শনাক্ত করে।


​উদ্ধারকৃত এই মাদকগুলো ফ্রান্সের প্যারিস শহরে রপ্তানি করার জন্য ডাক বিভাগে বুকিং করা হয়েছিল।


​ বেবিচক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জিরো টলারেন্স নীতি বজায় রেখে বিমানবন্দর কর্তৃপক্ষ অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। এ দিনের ঘটনায় দায়িত্বরত স্ক্রিনারের সচেতনতা, দায়িত্বশীলতা ও নিখুঁত স্ক্রিনিংয়ের কারণে চোরাচালানের এই বড় প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এভসেক বিভাগের এই সফল কার্যক্রমে বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা নিরবচ্ছিন্নভাবে সহযোগিতা করে।


​ঘটনার পরপরই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে বিষয়টি অবহিত করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত ইয়াবাসহ মালামাল জব্দ করে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।


​বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থাকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে এই সফলতা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছে বেবিচক কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯