নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় একটি ককসিট তৈরির কারখানা ও গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে

নারায়ণগঞ্জে ককসিট তৈরির কারখানা ও গুদামে আগুন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৬ সময় , আপডেট সময় : ৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৬ সময়

নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় একটি ককসিট তৈরির কারখানা ও গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লক্ষণখোলা এলাকায় মোর্শেদ খন্দকারের মালিকানাধীন আয়েশা ইপিএস ইন্সোলেশন লিমিটেড প্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, আজ দুপুরের দিকে ককসিট তৈরির কারখানা ও গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।


তিনি আরো জানান, এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা নেই। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার মূল কারণ বিস্তারিত বলা যাবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯