পূর্বাচল ৩০০ ফিটসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ধারাবাহিকভাবে বাইক ডাকাতির সঙ্গে যুক্ত দুই প্রধানকে আটক

৩০০ ফিটে অস্ত্রের মুখে জিম্মি করে ধারাবাহিক বাইক ডাকাতি, গ্রেপ্তার ২ প্রধান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৪৪ সময় , আপডেট সময় : ৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৪৪ সময়

পূর্বাচল ৩০০ ফিটসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ধারাবাহিকভাবে বাইক ডাকাতির সঙ্গে যুক্ত দুই প্রধানকে আটক করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে ডিএমপির হাজারীবাগে অভিযান চালায় র‌্যাব-১১। অভিযানে তাদের আটক করা হয়। আটকের পর তাদের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা হলো—তৈয়বুর (২৩), এবং রানা (২৮)। তারা দুইজনই আড়াইহাজারের বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।


র‍্যাব জানায়, সাম্প্রতিক সময়ে আড়াইহাজার, রূপগঞ্জ এবং পূর্বাচল ৩০০ ফিট এলাকায় একের পর এক ভয়ংকর ছিনতাই ও বাইক ডাকাতির ঘটনা জনমনে আতঙ্ক তৈরি করে।


সন্ধ্যা নামলেই ৩০০ ফিটের মতো ব্যস্ত সড়ক রূপ নেয় ছিনতাইকারীদের অভয়ারণ্যে। রাজধানীর মানুষ বাইকে ঘুরতে গেলে এই চক্র তাদের টার্গেট বানাতো। ইউটিউবার জিসানের সিনেমাটিক স্টাইলে বাইক ছিনতাইয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ঘটনা আরো আলোচনায় আসে।

র‍্যাব-১১ কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক বলেন, ‘তৈয়বুর-রানা গ্রুপই সাম্প্রতিক ডাকাতি ও ছিনতাইয়ের মূল হোতা।


দলটির সদস্যরা আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় অস্ত্র ঠেকিয়ে ও গুলিবর্ষণ করে একাধিক মোটরসাইকেল ছিনতাই ও ডাকাতি করে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।’

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯