‎বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মাথা নত করে কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যাননি বলে আজ

খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি বলে গণতন্ত্রের মহাসড়কে বাংলাদেশ: অ্যাটর্নি জেনারেল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৬ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৩ সময় , আপডেট সময় : ৬ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৩ সময়

‎বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মাথা নত করে কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যাননি বলে আজ বাংলাদেশ গণতন্ত্রের মহাসড়কে যাত্রা শুরু করেছে, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।


‎শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের শৈলকূপা সরকারি কলেজ মাঠে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।


এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ওয়ান-ইলেভেনের সময় তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে নির্যাতন করে খালেদা জিয়াকে দেশ ছেড়ে যাওয়ার প্রস্তাব করলে তিনি দেশের কথা ভেবে দেশ ছেড়ে চলে যাননি।


‎দোয়া মাহফিলে দলের নেতাকর্মী ও মাদারাসা পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজসহ অনেকে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯