নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাটাত্তা গ্রামে এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— আলাউদ্দিন, দুই মেয়ে- ১৪ বছরের শিফা আক্তার, ৪ বছরের সিমলা আক্তার ও আলাউদ্দিনের মা জরিনা বেগম। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এর আগে ভোরে রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ছয় জন দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তাদের ভর্তি করা হয়।