চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌরসদর রেলগেট

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে দোকান কর্মচারী নিহত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫৬ সময় , আপডেট সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫৬ সময়

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌরসদর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম শিমুল ধর (৫৬)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ির মৃত আশুতোষ ধরের ছেলে এবং স্থানীয় বাজারের রহমান জুয়েলার্সের কর্মী।


সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. রাশেদ জানান, রবিবার রাতে দোকানের কাজ শেষে বাসায় ফেরার পথে সীতাকুণ্ড সদর রেলগেটে চট্টগ্রামমুখী ট্রেনে কাটা পড়ে নিহত হন শিমুল ধর। তিনি স্থানীয় একটি জুয়েলারি দোকানের কর্মী।

তিনি আরো জানান, ঘটনার পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯