রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় মা ও মেয়েকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে

রাজধানীতে মা-মেয়েকে নির্মমভাবে হত্যা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২১ সময় , আপডেট সময় : ৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২১ সময়

রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় মা ও মেয়েকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শাহজাহান রোডের ৩২/২ নম্বর বাড়ির ৮ম তলায় এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাসিন্দা লায়লা আফরোজের (৪৮) রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তার আগেই মেয়ে নাফিজাকে (১৫) মুমূর্ষু অবস্থায় হসপিটালে নিয়ে যান স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনাস্থলে ছুটে আসেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। তাদের অভিযোগ, এ ঘটনায় জড়িত থাকতে পারে গৃহকর্মী। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯