রংপুরে হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়ের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করা

রংপুরে হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫৪ সময় , আপডেট সময় : ৮ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫৪ সময়

রংপুরে হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়ের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করা হয়েছে।


সোমবার (৮ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটায় তারাগঞ্জের পূর্ব রহিমাপুর হিন্দু পল্লীর চাকলা শ্মশানে তাদের সৎকার সম্পন্ন হয়। 


এর আগে, উপজেলা নির্বাহী অফিসার মনাব্বর হোসেন ও ওসি রুহুল আমিনের উপস্থিতিতে যোগেশচন্দ্র রায়ের মরদেহে গার্ড অফ অনার প্রদান করা হয়। 


অপরদিকে, দুপুরে তারাগঞ্জ থানায় নিহতের বড় ছেলে সোভেন চন্দ্র রায় অজ্ঞাত ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে হত্যামামলা দায়ের করেন। 


উল্লেখ্য, রোববার সকালে নিজ বাড়ির ডাইনিং রুম থেকে যোগেশচন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 


স্থানীয়রা জানান, এদিন সকালে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে, প্রতিবেশীরা মই বেয়ে বাড়ির ভেতরে ঢোকেন। বাড়ির প্রধান ফটকের চাবি পেয়ে দরজা খুলে ভেতরে গিয়ে তারা ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায় এবং রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেয়া হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯