হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। মঙ্গলবার (৯ ডিসেম্বর)

হবিগঞ্জে আধিপত্য বিস্তারের জেরে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:১১ সময় , আপডেট সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:১১ সময়

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার কাকাইলছেও বাজারে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আনন্দপুর গ্রামের আলকুরান সওদাগর ও কুমেদপুর গ্রামের হান্নান মিয়া গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি পঞ্চায়েত কমিটি গঠন ও বাজারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চরমে ওঠে। দুই পক্ষই সামাজিক মাধ্যমে উসকানিমূলক বিভিন্ন পোস্ট দেয়।


এরজেরে গতরাতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। আজ সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। এসময় নিহত হন কুমেদপুর গ্রামের রাসেল মিয়া। আহত হন অর্ধশতাধিক মানুষ। কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯