টাঙ্গাইলের মধুপুর উপজেলার বুটিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১৪। এ সময় ঘটনাস্থল থেকে নজরুল

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৫ সময় , আপডেট সময় : ৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৫ সময়

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বুটিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১৪। এ সময় ঘটনাস্থল থেকে নজরুল ইসলাম নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।


আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-১৪ এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান। 


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুটিয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময়, সেখান থেকে ১২৭ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩৭ লাখ টাকা। গ্রেফতারকৃত নজরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


তিনি আরও বলেন, মাদকদ্রব্য নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯