নেত্রকোণার খালিয়াজুরীতে ইঞ্জিনচালিত নৌকার ইঞ্জিনে পেচিঁয়ে এক যুবক মারা গেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সকালে জেলার খালিয়াজুরী রসূলপুর ঘাটে

নেত্রকোণায় নৌকার ইঞ্জিনে লুঙ্গি পেঁচিয়ে যুবকের মৃত্যু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪২ সময় , আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪২ সময়

নেত্রকোণার খালিয়াজুরীতে ইঞ্জিনচালিত নৌকার ইঞ্জিনে পেচিঁয়ে এক যুবক মারা গেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সকালে জেলার খালিয়াজুরী রসূলপুর ঘাটে এ ঘটনা ঘটে। 


মারা যাওয়া যুবক পাশ্ববর্তী সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার পাঠানপাড়া গ্রামের আব্দুর সোবহানের ছেলে মো: হানিফ মিয়া (৩৬)।


পুলিশ ও স্থানীয়রা জানায়, হানিফ কিশোরগঞ্জের ইটনা এলাকা থেকে ছয় মাসের জন্য একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নেন। নৌকাতে বাঁশবোঝাই করে তাহিরপুর যাওয়ার পথে খালিয়াজুরীর রসুলপুর গ্রামের দক্ষিণ পাশে নৌকাটি নোঙর করে বিরোতি নেন। পরে নৌকা ছেড়ে যাওয়ার সময় আজ বুধবার সকালে নৌকায় থাকা অপর ব্যক্তি ইঞ্জিন চালিয়ে দিলে হানিফের লুঙ্গিতে পেচিঁয়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


খালিয়াজুরীর লেপসিয়া নৌকার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগৎজ্যোতি চৌধুরী বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। পরে উদ্বোতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯