সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন। পাশাপাশি সাড়াও দিচ্ছেন তিনি— এমনটাই জানিয়েছেন

'চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, দেশেই সর্বোত্তম সেবা নিশ্চিত করা হচ্ছে'

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২২ সময় , আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২২ সময়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন। পাশাপাশি সাড়াও দিচ্ছেন তিনি— এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।


বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি।


ডা. জাহিদ বলেন, দেশেই খালেদা জিয়ার সর্বোত্তম সেবা নিশ্চিত করা হচ্ছে। তবে যে কোনও প্রয়োজনে দেশের বাইরেও নেয়া হতে পারে তাকে।


এসময় শারীরিক এ সংকটময় অবস্থা যেন খালেদা জিয়া সফলভাবে কাটিয়ে উঠতে পারে, এজন্য সবার দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন তিনি।


এছাড়া কোনো ধরনের গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ডা. জাহিদ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯