রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় ৫০ ফুট ভেতরে পড়ে যাওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও দুই বছরের শিশু সাজিদকে

২৪ ঘণ্টা শেষ, এখনও পাওয়া যায়নি শিশু সাজিদকে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৩ সময় , আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৩ সময়

রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় ৫০ ফুট ভেতরে পড়ে যাওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও দুই বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ৩৫ ফুট গভীর গর্ত করে নিচের দিকে নামতে শুরু করেছেন ফায়ার ফাইটাররা।


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, ৩৫ ফুট নামার পর শিশুটিকে না পাওয়া গেলে বিকল্প ব্যবস্থা নেয়া হবে।


এর আগে, গতকাল বুধবার দুপুর একটার দিকে উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে গিয়ে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় সাজিদ। খবর পেয়ে দুপুর পৌনে ২টা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।


কূপের ভেতরে অক্সিজেন সরবরাহের চেষ্টাও করেন তারা। এছাড়া, এস্কেভেটর মেশিন দিয়ে রাতভর চলে মাটি খননের কাজ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯