দীর্ঘ কয়েক বছর ধরে ছোট্ট জরাজীর্ণ একটি কক্ষে চলছিল মোংলা উপজেলার কৃষি বিষয়ক কার্যক্রম। এতে প্রান্তিক কৃষকদের যেমন

নতুন কৃষি ভবন পেলো মোংলা উপজেলা

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৩, দুপুর ২:২৪ সময় , আপডেট সময় : ১২ অক্টোবর ২০২৩, দুপুর ২:২৪ সময়
দীর্ঘ কয়েক বছর ধরে ছোট্ট জরাজীর্ণ একটি কক্ষে চলছিল মোংলা উপজেলার কৃষি বিষয়ক কার্যক্রম। এতে প্রান্তিক কৃষকদের যেমন ভোগান্তি হতো, তেমনি তাদের সেবা দিতে এখানকার কর্মকর্তারা হিমশিম খাচ্ছিল। অসহনীয় এই ভোগান্তির অবসানে নতুন তিনতলা বিশিষ্ট কৃষি ভবন পেয়েছে মোংলা উপজেলা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় নব নির্মিত তিনতলা বিশিষ্ট এই ভবনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন স্থানীয় সাংসদ ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

এছাড়া এদিন উপমন্ত্রী ২০২৩-২৪ অর্থ বছরের টিআর, কাবিখা, কাবিটা, গম ও চাল এবং মোংলা উপজেলায় ৩৬ পূজা মন্ডপে আর্থিক অনুদানের ডিও বিতরণ করেন।

একই সময় তিনি 'সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে'র আওতায় উপজেলার ছয়টি ইউনিয়নে ১৫৬ পরিবারের মধ্যে বৃষ্টির পানি সংরক্ষণে ৩ হাজার লিটারের পানির ট্যাঙ্কও বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপংকর দাশ, মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ সোহান আহম্মেদ, কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সোনাইলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজরিনা বেগম ও চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলাম।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯