দেশের জেলা আদালতগুলোতে কর্মরত উচ্চপর্যায়ের বিচার বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ রোববার (১৪ ডিসেম্বর)

বিকেলে বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪ সময় , আপডেট সময় : ১৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪ সময়

দেশের জেলা আদালতগুলোতে কর্মরত উচ্চপর্যায়ের বিচার বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বিদায়ী ভাষণ দেবেন।


দেশের শীর্ষ আইনসেবকের দায়িত্ব থেকে অবসরের আগে এই বক্তব্য দিবেন তিনি। আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি।


গত ২৭ নভেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসন এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এতে বলা হয়, ১৪ ডিসেম্বর বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের জেলা আদালতগুলোতে কর্মরত উচ্চপর্যায়ের বিচার বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই অধিবেশনে প্রধান বিচারপতি দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে ‘বিদায়ী ভাষণ’ দেবেন।


মূলত, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের ২৫তম প্রধান বিচারপতির দায়িত্ব নেন ড. সৈয়দ রেফাত আহমেদ। ২০২৪ সালের ১১ আগস্ট তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।


দীর্ঘ বিচারিক পেশায় তিনি দেশের সর্বোচ্চ আদালতের নেতৃত্ব দিয়েছেন তিনি। তার বিদায়ী বক্তব্যে বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ ভাবনা উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯