সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে ঢাকার উত্তরা পশ্চিম থানায় হওয়া একটি মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার (১৫

সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩৩ সময় , আপডেট সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৩৩ সময়

সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে ঢাকার উত্তরা পশ্চিম থানায় হওয়া একটি মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।


রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি অভিযোগ দাখিল করেন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।


সেই অভিযোগের প্রেক্ষিতে দায়ের হওয়া মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানোর কথা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ।


মামলাটির অভিযোগে নাম আসা অপর দু'জন হলেন মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ।


উল্লেখ্য, এই অভিযোগ আনার কয়েক ঘণ্টা আগে গতকাল রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য জিম থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯