যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সেদেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে পুনরায় বাড়তি সতর্কতা জারি করেছে। ‘অপরাধ, সন্ত্রাস ও বাংলাদেশে আসন্ন জাতীয়

বাংলাদেশ ভ্রমণে আবারও বাড়তি সতর্কতা যুক্তরাষ্ট্রের

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৩, সকাল ৮:২৪ সময় , আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৩, সকাল ৮:২৪ সময়
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সেদেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে পুনরায় বাড়তি সতর্কতা জারি করেছে। ‘অপরাধ, সন্ত্রাস ও বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সংঘর্ষ-সহিংসতার’ ঝুঁকি এড়াতে পুনরায় এই বাড়তি সতর্কবার্তা জারি করেছে দেশটি । বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্ট সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক কালের অপরাধ, সন্ত্রাস ও অপহরণের হালনাগাদ তথ্যর ভিত্তিতে মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান করা হচ্ছে। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে অপরাধ ও সন্ত্রাস বাড়ায় কিছু এলাকা আগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষেত্রে লেভেল-৩ সতর্কবার্তা জারি করা হয়েছে। সাম্প্রদায়িক সহিংসতা, অপরাধ, সন্ত্রাস, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পার্বত্য এলাকায় ভ্রমণের সিদ্ধান্ত নাগরিকদের পুনর্বিবেচনা করতে বলেছে যুক্তরাষ্ট্র।

স্টেট ডিপার্টমেন্ট আরও বলেছে, বাংলাদেশে সাধারণ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির আগে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। রাজনৈতিক দলের সমাবেশ এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। সাধারণ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের মাত্রা আরও বাড়বে। এ অবস্থায় বাংলাদেশে ভ্রমণকারীদের সতর্কতা অবলম্বন করা উচিত।মনে রাখা উচিত যে, শান্তিপূর্ণ সমাবেশও সংঘর্ষ-সহিংসতায় রূপ নিতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯