জুলাই আগস্টের আন্দোলনে কারফিউ জারি করে ছাত্র-জনতাকে হত্যার উসকানিসহ ৫ অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৭ সময় , আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৭ সময়

জুলাই আগস্টের আন্দোলনে কারফিউ জারি করে ছাত্র-জনতাকে হত্যার উসকানিসহ ৫ অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১'এ এই শুনানি হবে। কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেয়া, গণভবনে শেখ হাসিনার সাথে ব্যবসায়ীদের বৈঠকে হত্যার উসকানি, ২৮৬ টি মামলায় প্রায় সাড়ে ৪ লাখ ছাত্র-জনতাকে আসামি করাসহ ৫টি অভিযোগ। 


প্রসিকিউশন তাদের বিরুদ্ধে এসব অভিযোগের বিস্তারিত তুলে ধরবেন ট্রাইব্যুনালে। এরপর, শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। এর আগে বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে আবেদন করেন তারা। সে বিষয়েও আজ সিদ্ধান্ত আসতে পারে। 


এছাড়াও, ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের মামলায়ও শুনানি হবে আজ। পলাতক জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হতে পারে। এর আগে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।


একই ট্রাইব্যুনালে, রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুই জনকে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ হতে পারে আজ। এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২'এ, আবু সাঈদ হত্যা মামলা ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। 


সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯