নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের খুলনা জেলা শাখার সাবেক সহসভাপতি ও খুলনার সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ব্যক্তিগত

খুলনার সাবেক এমপি বাবুর পিএস নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তাজ আটক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৪৪ সময় , আপডেট সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৪৪ সময়

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের খুলনা জেলা শাখার সাবেক সহসভাপতি ও খুলনার সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ব্যক্তিগত সহকারী (পিএস) তসলিম হুসাইন তাজকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা (ডিবি) শাখা।


বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে নগরীর ফরাজিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। 


পুলিশ জানায়, আটকের পর তসলিম হুসাইন তাজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


প্রয়োজনে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হতে পারে।

ডিবি সূত্র জানায়, তসলিম হুসাইন তাজ দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, নাশকতা পরিকল্পনা এবং সরকারবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতার তথ্যও রয়েছে।


খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম জানান, তসলিম হুসাইন তাজ বর্তমান সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রে খুলনায় অবস্থান করছিলেন।


গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯